চাঁদনী, পূর্ব মেদিনীপুর:গভীর রাতে ডাম্পারের সঙ্গে বুলেটের মুখোমুখি সংঘর্ষে মৃত এক বাইক আরোহী। আহত আরও দুজন । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কেটিপিপি টাউনশিপ মোড় এ এনএইচ ৪১ কানেকটিং রোডে।
স্থানীয় সূত্রের খবর, আহত দুজনকে প্রথমে তমলুকByke-damper জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাদের দুজনকে কলকাতায় রেফার করা হয়।ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করেছে ,তবে চালক পলাতক।তবে এখনও পর্যন্ত মৃত ব্যক্তি ও দুই আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

No comments:
Post a Comment