শ্লীলতাহানি, মারধর, গ্রেপ্তার তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ সহ ২ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 March 2018

শ্লীলতাহানি, মারধর, গ্রেপ্তার তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ সহ ২



ভগবানপুর: মহিলাকে মারধর এবং  শ্লীলতাহানির অভিযোগে ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির টি এম সির পূর্ত কর্মাধক্ষ্য পিন্টু প্রধান (মৃত তৃনমূল এর উপপ্রধান নান্টু প্রধান এর ভাই ) এবং তাঁর সঙ্গী অশোক পালকে গ্রেপ্তার করেছে পুলিস। দিন কয়েক আগে রাতে স্থানীয় গোয়ালপুকুরে একটি পানের দোকানে সিগারেট আনতে যান এই দুজন। সেই সময় দোকান বন্ধ করছিলেন দোকানি শঙ্কর মাইতি। সিগারেট দিতে পারবেন না বলে জানিয়ে দেন তিনি।

অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন পিন্টু এবং অশোক। দোকানি শঙ্কর পুলিসে অভিযোগ জানালে মঙ্গলবার রাতে পুনরায় শঙ্কর মাইতির বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। শঙ্কর মাইতিকে মারধর করলে তাঁর স্ত্রী চন্দনা প্রতিবাদ করেন। অভিযোগ, এরপর তাঁকে বিবস্ত্র করে মারধর করে অভিযুক্তরা।এই ঘটনায় জন্য ভগবানপুর থানার পুলিস গ্রেফতার করেছে।  অভিযুক্তদের বৃহস্পতিবার কাঁথি আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad