মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: মঙ্গলবার সন্ধায় দিল্লিতে সুভাষিণী মিস্ত্রির হাতে তুলে দেওয়া হয়েছে 'পদ্মশ্রী' সন্মান। তাঁর হাতে পদ্মশ্রী সন্মানের পদক তুলে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই সন্মান পেয়ে আপ্লুত সুভাষিণী মিস্ত্রি।
প্রসঙ্গতঃ সুভাষিণীদেবী স্বামী সাধন মিস্ত্রিকে চিকিৎসার অভাবে চোখের সামনে মারা যেতে দেখে ছিলেন। তারপর তিনি সব্জি বিক্রি করে এবং লোকের বাড়ি কাজ করে টাকা জমিয়ে ঠাকুরপুকুরে গরীব মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আস্ত একটা হাসপাতাল তৈরি করেছেন। তারই স্বীকৃতিতে এবার তাঁকে পদ্মশ্রী সন্মান দেওয়া হল। এই সন্মান পেয়ে তাঁর অনুভূতি, সবার ভালো লাগায়, আমারও ভালো লাগা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর কাজের প্রশংসা করেছেন। তাঁর তৈরি হিউম্যানিটি হাসপাতাল দেখতে আসবেন বলে তাঁকে কথা দিয়েছেন। হিউম্যানিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা সুভাষিণী দেবী জানান, এই প্রতিষ্ঠান সকলের যৌথ প্রচেষ্টায় গড়ে উঠেছে। আমি চাই সরকার এগিয়ে আসুক। হাসপাতালের উন্নতি হোক।

No comments:
Post a Comment