গাঁজা বিক্রি করতে গিয়ে ধৃত ক্রেতা,বিক্রেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 March 2018

গাঁজা বিক্রি করতে গিয়ে ধৃত ক্রেতা,বিক্রেতা




মৃন্ময় নস্কর, সোনারপুর: গোপন সুত্রে খবর পেয়ে গাঁজা বিক্রি করার সময় হাতেনাতে চার জনকে ধরে ফেললো সোনারপুর থানার পুলিশ । বৃহস্পতি বার রাত একটা নাগাদ রাজপুর  সোনারপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের এ পি নগরে ওৎ পেতে বসে ছিল সোনারপুর থানার পুলিশ ।তাদের কাছে আগে থেকেই খবর ছিল সেখানে গাঁজা কেনা বেচা হবে আর ঠিক খবর মত রাত একটা নাগাদ তিন জন বাইকে করে আসে তাদের কাছে একটা বর বাগ ছিল। তার কিছু ক্ষনের মধ্যেয় আরো একজন হেঁটে আসে। যখনি সে বাগটা নিতে যায় তখনি সাদা পোশাকের পুলিশ তাদের ঘিরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দশ কিলো গাঁজা ও একটি বাইক। ধৃত তিনজন বিক্রেতার নাম রাহুল শর্মা, আকাশ মাইতি, ও অর্নব ভৌমিক এবং ক্রেতার নাম ইয়াসমিন কাজি । এদের প্রত্যেকের বাড়ি সোনারপুর থানা এলাকায় । পুলিশ সুত্রে খবর এদের প্রত্যেকে নানা মূলক অপরাধ মূলক কাজ কর্মের সঙ্গে যুক্ত । এছাড়াও এরা প্রত্যেকেই বিভিন্ন সময় চুরি ছিনতাই কেশে একাধিক বার জেল খেটেছে। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে।তাদের প্রত্যেককে এন ডি পি এস ধারা দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad