ধুন্ধুমার:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শুদ্ধিকরণ ঘিরে যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 March 2018

ধুন্ধুমার:শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শুদ্ধিকরণ ঘিরে যা হল




ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শুদ্ধিকরনকে ঘিরে রণক্ষেত্র বাধল হুগলিতে। শুক্রবার সকালে হুগলির বলাগড় ও শ্রীরামপুরে আরএমএস মাঠে ডা. শ্যামাপ্রসাদের মূর্তিতে মালা দিয়ে গঙ্গাজল ঢেলে বিজেপির শুদ্ধিকরনের কর্মসূচী ছিল। সেই কর্মসূচী ঘিরে রনক্ষেত্রের চেহারা নিল দুটি জায়গা।

প্রথম ঘটনাটি ঘটে বলাগড়ের জিরাটে ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে। এদিন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি সুবীর নাগের নেতৃত্বে একটি মিছিল সেখানে যায়। সেখানে মিছিল যেতেই মিছিলের অনুমতি নেই এই অভিযোগে পুলিশ ওই মিছিল আটকে দেয়। শুরু হয় ব্যাপক গন্ডগোল। ওই এলাকায় উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা বিজেপির নেতা।কর্মীদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

 ডা. শ্যামাপ্রসাদের গলায় মালা দেওয়ায় পুলিশ একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেন। অন্যদিকে শ্রীরামপুরে আরএমএস মাঠে ডা. শ্যামাপ্রসাদ মূখোপাধ্যায়ের মুর্তিকে শুদ্ধিকরনের ঘটনাকে কেন্দ্র ধুন্ধুমার বাধল। ওই এলাকার তৃণমূলের কয়েকজন কাউন্সিলারের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীদের ব্যাপক মারধর করা হয়। এই ঘটনায় বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি ভাস্কর ভট্টাচার্যকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় গুরুত্বর আহত হন বিজেপির জেলা সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপির নেতা কর্মীরা। কর্মী সমর্থকরা তাদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করেন।

 এই প্রসঙ্গে বিজেপির রাজ্যনেতা দেবশ্রী চৌধুরী ও জয় বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি সিঙ্গুর নন্দীগ্রামের কথা ভুলে গিয়েছেন। সেখানে তিনি বিরোধী নেত্রী থাকাকালিন সিপিমের অত্যাচারের কাহিনীর জেরেই তিনি ক্ষমতায় আসেন। সুতরাং রাজ্যের মানুষ সব দেখছেন।

No comments:

Post a Comment

Post Top Ad