চাঁদনী, পূর্ব মেদিনীপুর: ভিন রাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলার যুবকের। সন্দেহের তীর বন্ধুর দিকে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার গোবিন্দপুর গ্রামের চন্দন বেরা নামে বছর ২২ এর এক যুবক ময়নার পরিচিত সৈকত এর সঙ্গে মহারাষ্ট্রে পুনেতে লেদের কাজে যায়। গত দুই দিন আগে দুর্ঘটনাতে মৃত্যু হয় বলে ওই সৈকত মৃত চন্দনের বাড়িতে ফোনে জানায়। কিন্তু কিভাবে কি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তা জানার আগে ফোন কেটে দেয় সৈকত।
এরপরে মৃত চন্দনের পরিবারের লোকজন সৈকতের ফোনে যোগাযোগ করলে ফোন রিং হয়ে গেলেও ফোন ধরেনি বলে অভিযোগ।বৃহস্পতিবার কিছুক্ষন আগে মৃত চন্দনের কফিন বন্দী দেহ এক সহকর্মীর সাথে অ্যাম্বুলেন্সে করে গ্রামে পৌঁছলে বিক্ষোভ শুরু হয়। পরিবার ও গ্রামবাসিদের অভিযোগ চন্দনকে খুন করা হয়েছে। চন্দনের মৃতদেহ নিয়ে হলদিয়া মেছেদা এনএই৪১ এর নেতাজী নগরে অবরোধ শুরু করেছে। আর এই অবরোধের জেরে ব্যাপক যানজট। এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে যাচ্ছে তমলুক থানার পুলিশ।


No comments:
Post a Comment