জয়ন্ত সাহা, আসানসোল: রাণীগঞ্জ অঞ্চলে রাণীসায়ের মোড়ে এনএইচ২ সংলগ্ন গ্যারেজে সার্ভিসিং এ এসে একটি তেলের ট্যাঙ্কারে আগুন লেগে যায়৷ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
আগুন নিয়ন্ত্রনে আনতে দমকল বিভাগকে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে৷তবে কোনো হতাহতের খবর নেই৷পুলিশ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে৷আগুন নিয়ন্ত্রনে আসায় বড়সড় দূর্যোগের হাত থেকে রক্ষা পেল ওই এলাকার মানুষজন৷



No comments:
Post a Comment