পঁচিশ বছর পর ক্ষমতায় বিজেপি...গেরুয়া উৎসবে মাতল এলাকাবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 March 2018

পঁচিশ বছর পর ক্ষমতায় বিজেপি...গেরুয়া উৎসবে মাতল এলাকাবাসী


জয়ন্ত সাহা, আসানসোল: পঁচিশ বছরের বাম শাসনকে ধুলোয় মিশিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি৷একই সাথে নাগাল্যাণ্ডেও বিজেপির জয়ের ধারা অব্যাহত৷২০১৯এর লোকসভার আগে সেদিক থেকে অনেক বেশি শক্তি সঞ্চয় বিজেপির৷আর এই খুশিতেই হোলি উৎসব পেরিয়ে যাবার পরেও নতুন করে গেরুয়া রঙে খেলায় মেতে ওঠে কর্মী সমর্থকেরা৷শিল্পাঞ্চলের বুকে বিজেপির মহিলা মোর্চার রাজ্য সহ সভাপতি প্রিয়াঙ্কা টিবরিওয়াল কর্মী সমর্থকদের নিয়ে উচ্ছ্বাস ও আনন্দে মেতে ওঠেন ৷বিজয় মিছিল সহযোগে চলে মিষ্টিমুখ৷অনুগামী সমর্থকদের ভাষায় আজ তাদের রঙ দে মুঝে গেরুয়া দিন৷এবার তারা বাংলাতেও গেরুয়া ঝড়ের অপেক্ষায়৷

No comments:

Post a Comment

Post Top Ad