মাও আতঙ্ক এখন অতীত। তবুও আতঙ্ক পিছু ছাড়ছে না লালগড় বাসীর মনে। এবার এক নতুন অতিথিকে নিয়ে ফের আতঙ্কে জঙ্গলমহল। এক সময়ের মাও উপদ্রুত জঙ্গলমহলে দেখা মিলেছে রয়্যাল বেঙ্গল টাইগারের। অবিশ্বাষ্য হলেও সত্যি। ঝাড়গ্রাম জেলার লালগড়ের শাল শেগুনের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে হলুদ কালো ডোরাকাটা বাঘ। শুক্রবার বনদপ্তরের ক্যামারায় তার ছবি ধরা পড়েছে। এবার ওই বাঘ ধরতে পাতা হচ্ছে ফাঁদ। সুন্দরবন থেকে এসেছে বিশেষ পাঁচ সদস্যের একটি দল।শিগগিরই ফল পাওয়া যাবে বলে আশা করছেন বন দফতর । লালগড়বাসীকে জঙ্গলে যেতে নিষেধ করেছে বন দফতর। বন বিভাগ বাঘটিকে আটক করতে খাঁচা বসালেও বাঘমামা কবে ধরা দেয় তা এখন সময়ের অপেক্ষা। তবে বাঘটিকে যতক্ষন না ধরা যাচ্ছে ততক্ষন লালগড়ের জঙ্গল এলাকায় আশপাশের গ্রামের মানুষদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। বেরোলে এক সঙ্গে দশ জনের বেশি মানুষ যাতে বেরোয় আর তারা যেন মুখে জোরে হজোরে আওয়াজ করতে করতে যায়।এখনও পর্যন্ত বাঘটি কিন্তু একজন মানুষকেও আক্রমণ করেনি। কিংবা ওই বাঘের হামলায় কোনও মানুষ আক্রান্তও হয়নি। তবে বাঘটি কয়েকটি গরু খেয়েছে বলে গ্রামবাসীরা দাবি করেছে।
প্রাথমিকভাবে অনুমান বাঘটি হয়তো ওড়িশার সিমলিপালের জঙ্গল থেকে চলে এসছে।তবে বাঘটির আসার করিডরটিকে খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে চালাচ্ছে বন দফতর।
সুন্দরবন থেকে আগত এক আধিকারিক জানান আমরা জঙ্গলের পরিবেশটা ঘুরে দেখছি এবং ক্যামারার লোকেশন দেখে আমরা ফাঁদ পাতব।মোট তিনটি ফাঁদ পাতা হবে বাঘ ধরার জন্য। বাঘের টোপ হিসেবে ছাগল দেওয়া হচ্ছে।গ্রামবাসিদের অসুবিধা না করে কিভাবে বাঘটি ধরা জায় সেই চেষ্টাই করা হচ্ছে।


No comments:
Post a Comment