চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে। পশ্চিম মেদিনীপুর জেলার হোসেনপুর থেকে কয়েক কিলোমিটার দূরে কিসমত নাড়াজোলে ঘাটাল থেকে মেদিনীপুর যাওয়ার পথে মানসকন্যা নামে এক যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। হঠাৎ বাসের ভেতর কালো ধোঁয়ায় ভোরে গেলে যাত্রীরা কোনোক্রমে বাস থেকে নেমে নিরাপদ দূরত্বে ছুটে পালান। যাত্রীদের থেকে জানা যাচ্ছে বাসটি নাড়াজোলেও একবার বন্ধ হয়ে যায়। কিসমতের কাছে বাসের মোবিল চেম্বার ফেটে যায় এবং বাসের সমস্ত ওয়ারিং এ আগুন লেগে গোটা বাস থেকে ধোঁয়া বেরোতে থাকে। তবে ড্রাইভার সময়মত বাস থামাতে পারায় যাত্রীরা এ যাত্রায় রক্ষা পেলেন। কিন্তু এভাবে আর কতদিন ভাগ্যের জোরে যাত্রীদের যাত্রা বহাল থাকবে?

No comments:
Post a Comment