স্নেহা চক্রবর্তী, বীরভূম: পুলিশ হওয়ার পর বধূ নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের উপর। দশ মাস আগে মহম্মদ বাজার থানার সেকেড্ডা গ্রামের বিধবা বদ্রূনেসার সঙ্গে ভালো বেশে বিয়ে করেন রাজনগর থানার আড়ালি গ্রামের শেখ সেলিম উদ্দিনের। বিয়ের কয়েক মাসের মধ্যে পুলিশের চাকরি পায় সেলিম। বর্তমানে তিনি দুবরাজপুরে কর্মরত। পুলিশের চাকরি পাওয়ার পরেই পণের জন্য দাবি করতো সেলিম উদ্দিন। না দিতে পারায় স্ত্রীর উপর নির্যাতন চালাতো বলে অভিযোগ।
অভিযোগ, স্ত্রীকে মারধোর ,ব্লেড দিয়ে হাতের শিরা কাটার চেষ্টা। এই বিষয় দুবরাজপুর থানায় জানালেও অত্যাচারে মাত্রা বেড়ে যায় বলে অভিযোগ। গত ১৮ই ফেব্রয়ারী দুবরাজপুর থানা চত্বরে তাকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়া হয়। সেই প্ররোচনায গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে দুবরাজপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সিউরি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু দিন অসুস্থ থাকার পর আজ সিউরি আদালতে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানাতে আইনের দারস্থ হয় স্ত্রী। তিনি পুলিশ সুপার ,দুবরাজপুর থানা পাশাপাশি মানবাধিকার কমিশন মহিলা কমিশনকে ও অভিযোগ জানাতে চলেছে।

No comments:
Post a Comment