রাণীগঞ্জে কৃষি দিবস পালন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

রাণীগঞ্জে কৃষি দিবস পালন



জয়ন্ত সাহা, আসানসোলঃনন্দীগ্রামের ঘটনাকে স্মরণে রেখে ১৪ই মার্চ মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাণীগঞ্জ ব্লক অফিসে পাশাপাশি আটটি ব্লককে নিয়ে কৃষিদিবস পালন করা হয়৷এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান ও আসানসোল দঃ এর বিধায়ক তাপস ব্যানার্জী,জেলার কৃষি অধ্যক্ষ নরেন চক্রবর্তী,জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও ব্লক সভাপতি সৌরভ হাঁড়ি মহাশয়৷
এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতিটি ব্লকের একজন করে মোট আটজন কৃষককে কৃষক রত্ন পুরষ্কারে সম্মানিত করা হয় দশ হাজার টাকার চেক প্রদানের মাধ্যমে৷কৃষকরা তাদের সমস্যাগুলি তুলে ধরেন চাষের ক্ষেত্রে৷মূলত শিল্পাঞ্চলে চাষ-আবাদের ক্ষেত্রে জলের সমস্যা রয়েছে৷সেই সমস্যা সমাধানে ব্লক স্তরে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানানো হয়৷পাশাপাশি ৩৪বছরের না এর রাজ্য থেকে পশ্চিমবাংলা এখন হ্যাঁ এর রাজ্যে পরিনত হয়েছে বলে অভিমত প্রকাশ করেন তাপস ব্যানার্জী মহাশয়।

No comments:

Post a Comment

Post Top Ad