পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা





চাঁদনী,পূর্ব মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে সারমেয়র  সঙ্গে বাইক দুর্ঘটনায় আহত হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী  ও তার বাবা। ঘটনাটি ঘটেছে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক এর শান্তিপুর জানা পাড়ার কাছে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে আহত ছাত্র ও বাবা ভর্তি মেছেদার একটি বেসরকারি নার্সিংহোমে।

জানা গেছে, আহত ছাত্রের নাম সায়ন দাস, বাবা দিলীপ দাস। বাড়ি রামচন্দ্রপুর গ্রামে। সায়ন রামচন্দ্রপুর হাই স্কূল এর ছাত্র আহত ছাত্রের মাধ্যমিক সেন্টার পড়েছে কেটিপিপি হাই স্কুলে। বাড়ি ফেরার সময় হঠাৎ করে একটি সারমেয় দিলীপ বাবুর বাইকের সামনে এসে পড়ে তাতেই এই দুর্ঘটনাটি ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad