চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: দু'দিনের সফরে আগামী ২১ শে মার্চ পশ্চিম মেদিনীপুর জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন ডেবরাতে সভা করবেন মুখ্যমন্ত্রী। তারই শেষ মুহুর্তের প্রস্তুতি এখন জেলাতে।
আগামী ২১ শে মার্চ থেকে দু' দিনের জেলা সফরে পশ্চিম মেদিনীপুর জেলাতে আসছেন মুখ্যমন্ত্রী। ২১ শে মার্চ জেলার ডেবরাতে প্রশাসনিক সভা, তার পর রাতে সার্কিট হাউসে থেকে ২২ তারিখ মেদিনীপুর পুলিশ লাইনে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এটাই সম্ভবত মুখ্যমন্ত্রীর শেষ পশ্চিম মেদিনীপুর জেলা সফর। আর মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন সাজো সাজো রব জেলাতে। কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে চলছে কাজ। দফায় দফায় পরিদর্শনে আসছেন প্রশাসনিক উচ্চ পর্যায়ের কর্তারা। বসানো হয়েছে সিসিটিভি।ডেবরাতে রাজ্য সড়কের ধারেই তৈরি হচ্ছে সভা মঞ্চ।
অস্থায়ী হ্যালিপেডও বানানো হচ্ছে ডেবরাতে।চলছে ট্রায়াল ল্যান্ডিং ।এখন প্রায় প্রতিদিনই এই সভাস্থল পরিদর্শন করে যাচ্ছেন জেলা প্রশাসনের কর্তা ব্যাক্তি এবং দলের নেতা কর্মীরা। বেশ সরকারী প্রকল্প উদ্ধোধন এবং সরকারী প্রকল্পের জিনিসপত্র বিরতন করবেন মুখ্যমন্ত্রী এমনটাই সুত্রের খবর।



No comments:
Post a Comment