সামগ্রী: বিউড়ির ডাল,জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, টমেটো সস।
বিধি: প্রথমে বিউড়ির ডালকে ১ ঘন্টা আগে ভিজিয়ে রেখে পরে ডাল পেস্ট করে বড়ার আকার নিয়ে রিফাইন তেলে ভেজে নিতে হবে। আর একদিকে গরম জল নুন দিয়ে ফুটিয়ে দিতে হবে। ফুটতে লাগলে বন্ধ করে দিতে হবে তারপর বড়াগুলো গরম জলে মধ্যে ছেড়ে দিতে হবে। ফুলে বড়ো হয়ে গেলে বের করে নিতে হবে এরপর দই দিতে হবে। এর পর জিরে গুঁড়ো লঙ্কা ভেজে নিতে হবে। বড়াগুলো বাটিতে নিয়ে দই দিতে হবে। ওর উপর ভাজা মশলা গুলো দিতে হবে। এরপর টমেটো সস ঝুরি ভাজা দিয়ে পরিবেশন করা হবে।

No comments:
Post a Comment