জয়ন্ত সাহা: আসানসোলের এডিডিএ ময়দানে শুক্রবার থেকে শুরু হল পঃবর্ধমান জেলার প্রথম সরকারি বইমেলা৷২-থেকে ৮ই মার্চ পর্যন্ত চলবে৷বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী,বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জনাব জাভেদ খান মহাশয়৷এছাড়াও জেলা সভাধিপতি, মহকুমাশাসক প্রলয় রায় চৌধুরী তাপস ব্যানার্জী এ ডি ডি এ .সহ আরো অনেকে৷প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে সিদ্দিকুল্লা সাহেব বলেন নতুন জেলায় ৬১টি গ্রন্থাগার রয়েছে,যেখানে পাঁচ লক্ষ ৫২হাজার সদস্য রয়েছেন৷গ্রন্থাগার গুলির আধুনিকিকরণের জন্যে সরকার কোটি টাকার উপর বরাদ্দ করেছেন৷ইতিমধ্যেই জেলার ২৬টি লাইব্রেরীতে সংস্কার সাধন সম্ভব হয়েছে৷তবে এই বইমেলাকে সফল করতে বই পড়াতে ও বই পড়তে হবে৷
প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম কে উদ্ধৃত করে বলেন ১০০০বন্ধুর চেয়ে একটি বই অনেক বেশি ভালো বন্ধু৷ জাভেদ বাবু বলেন বইয়ের কোনো বিকল্প নেই৷পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বলেন নতুন জেলার সদর শহরে প্রথমবার বইমেলার আয়োজন করতে পেরে তিনি খুশি৷জেলার প্রথম হস্তশিল্প মেলা যেভাবে সফল হয়েছে ও ব্যবসা তথা কেনা বেচার দিকে যে নজীর স্থাপন করেছে।এই বই মেলাতেও তেমন ভাবেই সাধারণ মানুষ সাড়া দেবে ও সফল করে তুলবে৷পঃবর্ধমান সরকারি বইমেলায় প্রায় নব্বইটি স্টলের আয়োজন করা হয়েছে৷যেখানে জেলার লেখকদের বইয়ের সম্ভার নিয়ে থাকবে একটি স্টলএবং বই বিক্রি বাবদ ওই স্টল থেকে প্রাপ্য অর্থ জেলার লেখকদের হাতে তুলে দেওয়া হবে৷


No comments:
Post a Comment