চাঞ্চল্য! যুবকের গলাকাটা দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 March 2018

চাঞ্চল্য! যুবকের গলাকাটা দেহ!



চাঁদনী, সুতাহাটা: গলাকাটা রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার হোড়খালী এলাকায়। যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। পরিচয় জানা যায়নি। গলা কাটা ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের দাগ রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানিয় বাসিন্দা বিজয় দাস জানান, আজ সকালে এলাকার মানুষ রাস্তাদিয়ে যাওয়ার সময় দেখতে পায় হোড়খালী বাজারে একটি যুবকের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

সুতাহাটা থানার ওসি জলেশ্বর  তেওয়ারী জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক অনুমান, খুন করে দেহ ফেলে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হবে।

No comments:

Post a Comment

Post Top Ad