গৈরিক জয়: প্রথম বাঙালী মুখ্যমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 9 March 2018

গৈরিক জয়: প্রথম বাঙালী মুখ্যমন্ত্রী



প্রিয়াঙ্কা সাউ: ত্রিপুরার মুখ্যমন্ত্রী হচ্ছেন বিপ্লব কুমার দেব। তিনিই হতে চলেছেন বিজেপির প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দলের পরিষদীয় বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা নীতিন গড়কড়ি বিপ্লবের নামের প্রস্তাবে সম্মতি দেন। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হবেন জিষ্ণু দেব। চড়িলাম বিধানসভা কেন্দ্রে তিনি নির্বাচনে জিতে এলেই তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তাঁর নাম শুক্রবার আগাম ঘোষণা করে দেওয়া হয়েছে।
বিপ্লব দেবের পরিবারের আদি নিবাস বাংলাদেশের চাঁদপুরের কচুয়া উপজেলা। একাত্তরে তাঁর বাবা হিরুধন দেব এবং মা মিনারানী দেব ত্রিপুরায় চলে আসেন। অল্প বয়স থেকেই আরএসএসের সঙ্গে ঘনিষ্ঠ অনুগামী। পরে দিল্লিতে গিয়ে স্নাতকোত্তর করেন তিনি। সেখানে জিম ইনস্ট্রাক্টরের কাজ করেন তিনি। ২০১৩ সালে আসেন ত্রিপুরায়। ২০১৬ সালের জানুয়ারিতে তিনি রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। এবারের নির্বাচনে তিনিই ছিলেন বিজেপির মুখ।

ত্রিপুরায় মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির বিপ্লব দেব। পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা নিতিন গড়কড়ী ও জুয়েল ওঁরাও।জোট সঙ্গী আইপিএফটি-র সঙ্গেও আজ বৈঠক হয় বিজেপির। বৈঠকে স্থির হয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম। এরপর সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের কাছে যান বিজেপি ও আইপিএফটি-র বিধায়করা। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপি পেয়েছে ৩৫টি আসন। তাদের জোটসঙ্গী আইপিএফটি ৮টি আসন পেয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad