ব্রেকিং: প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বেধড়ক মার কাউন্সিলরকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 March 2018

ব্রেকিং: প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় বেধড়ক মার কাউন্সিলরকে



ভোট মিটেছে।কিন্তু পানিয় জলের  প্রতিশ্রুতি পূরণ হয়নি। বাড়ি বাড়ি পানীয় জলের জন্য আর্থিক বরাদ্দ ও ঘোষণা করেছে বর্তমান পুরোবোর্ড।কিন্তু স্থানীয় কাউন্সিলারের কোনও ভ্রূক্ষেপ নেই।এদিকে গরম পড়তেই ক্রমেই সঙ্কট তৈরি হয়েছে পানিয়জলের। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছিলেন হলদিয়া পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের রায় রাইচকের বাসিন্দারা। আর শনিবার সেই রাগ কার্যত তাঁরা মিটিয়ে নিলেন ওয়ার্ড কাউন্সিলর দীপক পণ্ডাকে বাগে পেয়েই।
এদিন দুপুরে এলাকাবাসীরা কাউন্সিলরকে কাছে পেয়েই নিজেদের ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি তাঁকে বেধড়ক মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। এলাকায় যে তীব্র জল সঙ্কট তা ক্যামেরার মুখোমুখি হয়ে স্বীকার করেছেন আক্রান্ত কাউন্সিলর দীপক পাণ্ডা।তিনি বলেন, এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের।পূর্বতন পুরোবর্ড আগে কিছুটা সমস্যা মেটাতে সক্ষম হলেও পুরো সমস্যা মেটানো সম্ভব হয়নি। দীর্ঘ মেয়াদী সমাধানের চেষ্টা আমরা করছি।

No comments:

Post a Comment

Post Top Ad