মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: শনিবার ভোর রাতে জয়নগর থানার মলিঘাটি মোড়ে কুল্পী রোডে একটি স্টোন চিপ বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে নয়নজলীতে ডোবাতে উল্টে যায় । এই ঘটনায় জখম অবস্থায় চালককে উদ্ধার করলে ও তার হেল্পারকে উদ্ধার করা সম্ভব হয়নি ।
চালকের অনুমান, গাড়ির মধ্যে থেকে বেরোতে পারেনি তার সঙ্গী সাইফুদ্দিন খান । ঘটনাস্থলে পৌঁছেছে জয়নগর থানার পুলিশ ।সকাল থেকে নানা ভাবে ট্রাকটি তোলার চেষ্টা করে জয়নগর থানার পুলিশ । কিন্তু ট্রাকটি তোলার পর ও সন্ধান মেলেনি নিখোঁজ হেলপারের । তাই স্থানীয় মানুষ এবং পুলিশের লোকজন ওই নয়নজলীতে নেমে প্রায় চার ঘন্টা তল্লাশী চালানোর পর নিখোঁজ সাইফুদ্দিন খানের মৃতদেহ উদ্ধার হয় । তার মৃতদেহ ময়না তদন্তে পাঠাচ্ছে পুলিশ । পাশাপাশি কিভাবে এই দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ ।

No comments:
Post a Comment