স্নেহা চক্রবর্তী, বীরভূম: গাছ পরিবেশের বন্ধু। সেই গাছকে বাঁচাতে গিয়ে বেধড়ক মার খেতে হলো শান্তিনিকেতন বিশ্বভারতীর পড়ুয়াদের। অভিযোগ, পুলিশের সামনে মারধোর করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিলো না। উপরন্তু পড়ুয়াদের সরিয়ে অবাদে গাছ কাটার মদত দিলো পুলিশ। এই বিষয়ে পড়ুয়াদের পাশে দাড়ালো পরিবেশবিদ সুভাষ দত্ত। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার শ্যাম বাটিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপপুর পঞ্চায়েতের শ্যামবাটি ক্যানেল থেকে প্রান্তিক পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ করছে পঞ্চায়েত। সম্প্রসারণ করতে গিয়ে রাস্তার ধারে থাকা শোনাঝুড়ি গাছ কাটার প্রস্তুতি নেয়। সেই খবর বিশ্বভারতীর পড়ুয়া দের কাছে গেলে তারা গাছ বাছানোর জন্য রাস্তায় নামে। তারা গাছের নিচে বসে বিক্ষোভ দেখায়। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা কাজী নুরুল হোদা লোক জন এনে ওই ছাত্র দের বেধড়ক মারধোর করে তাদের এলাকা থেকে বের করে দেয় বলে অভিযোগ।
এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়। সমস্ত ঘটনা পুলিশের সামনে হলেও পুলিশ তাদের বাঁচাতে আসেনি বলে পড়ুয়াদের দাবি। এর পর নির্বিচারে গাছ কাটে বহিরাগতরা। এই ঘটনার কথা শুনে পড়ুয়াদের পাশে দাঁড়ায় পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের ছবি তুলে নিয়ে যায়। এর পর শান্তিনিকেতন থানায় গাছ কাটার অভিযোগ করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। যদিও মারধরের বিষয়টি ঠিক নয় .তাদের কে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কারন রাস্তা সম্প্রসারণ করার জন্যই গাছ কাটার প্রয়োজন ছিলো।


No comments:
Post a Comment