মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বাসন্তীতে দুই দলের মধ্যে সংঘর্ষে আক্রান্ত তৃণমূল নেতা, ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে বাসন্তীর শিমূলতলা ও আমঝড়ার ঘটনা। এদিন নতুন করে বাসন্তীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাসন্তী থানার বিশাল পুলিস বাহীনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিস এই ঘটনায় দু পক্ষের মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে। বাসন্তীর তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজিকে সহ বেশ কয়েকজনেক বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বাসন্তীর আমঝাড়া ও শিমূলতলা এলাকায় এই গোলমালের হয়েছে। একটি দোকানে দুই দল যুবকের মধ্যে প্রথমে বচসা বাঁধে। তারপর শুরু হয় মারপিট। পরে তা বিরাট আকার ধারন করে। অভিযোগ,দু পক্ষের যুবকদের মধ্যে মারপিট হয়েছে। তাতে দু পক্ষেরই কয়েকজন আহত হয়েছে। শিমূলতলায় এই গোলমালের সময় সেখানে যান তৃণমূল নেতা মান্নান গাজি সহ কয়েকজন। অভিযোগ, তাঁদের ওপর একদল যুবক ঝাঁপিয়ে পড়ে। তারা মান্নান গাজি সহ বাকিদের মারধর করে। এরপরই এলাকায় পুলিস ও র্যাফ এসে পরিস্থিতি সামল দেয়। এলাকায় উত্তেজনা থাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

No comments:
Post a Comment