গোডাউনে বিধ্বংসী আগুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 March 2018

গোডাউনে বিধ্বংসী আগুন



জয়ন্ত সাহা, আসানসোল: আসানসোল মুন্সি বাজার এলাকার একটি গোডাউনে শট সার্কিট হয়ে হঠাৎই আগুন লেগে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ আগুন নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন উপস্থিত হয়৷তবে মুন্সি বাজার এলাকা সঙ্কীর্ণ হওয়ায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়৷স্থানীয় কাউন্সিলার জানিয়েছেন এলাকায় বেশ কয়েকটি বিপদসঙ্কুল ইলেকট্রিকের পোল রয়েছে,যে গুলি থেকে যে কোনো সময় আরো ভয়াবহ বিপদ ঘটতে পারে৷


তিনি বিদ্যুৎ দপ্তরের বিষয়ে বেশ কয়েকবার সূচনা দিয়েছেন যাতে  সেগুলিকে অবিলম্বে সরিয়ে ফেলা যায়৷একই সাথে গোডাউনের মালিক দিনেশ সাউ জানিয়েছেন মূলত খৈনি পাতার গোডাউন ছিল এটি৷দাহ্য বস্তু হওয়ার কারনে আগুন দ্রুত ছড়িয়ে থাকতে পারে৷তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনই বলা সম্ভব নয়৷

No comments:

Post a Comment

Post Top Ad