চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার নন্দীগ্রামে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা। জানা গিয়েছে, গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
মৃত গৃহবধূর নাম মামনি খাতুন স্বামীর নাম বাবু সোনা, স্বামী বাইরে দর্জির কাজ করে। গ্রামের লোকের অভিযোগ, ওই গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি ভাংচুর করে। ঘটনাস্থলে নন্দীগ্রাম থানার পুলিশ ও র্যাফ।

No comments:
Post a Comment