বীরভূমে খাদ্যমন্ত্রীর ধমক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 March 2018

বীরভূমে খাদ্যমন্ত্রীর ধমক



স্নেহা চক্রবর্তী, বীরভূমঃ বীরভূমে তৈরী হচ্ছে অত্যাধুনিক ল্যাব।সেই ল্যাবে রেশনের চাল আটা পরীক্ষা করে দেখা হবে।পাশাপাশি রাজ্যসরকার দুবরাজপুরে অত্যাধুনিক ৫০ হাজার মেট্রিক টন গোডাউন তৈরী করবে।এছাড়া জেলায় আরো পাঁচহাজার মেট্রিক টনের গোডাউন তৈরী হবে.দুবরাজপুর,সাঁইথিয়া,মুরারই,রামপুরহাট ২ ব্লকে এই গোডাউন গুলো তৈরী হবে ।বৃহস্পতিবার বীরভূমে এসে সাংবাদিকদের এই কথা জানান।

এদিন জেলার সমস্ত রেশন ডিলার,জেলা খাদ্য আধিকারিক ব্লক আধিকারিক ও মহকুমা শাসক জেলা শাসকদের নিয়ে সিউরি ডিআরডিসিতে বৈঠক করেন রাজ্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠকে ছিলেন কৃষি মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়,জেলা সভাধীপতি বিকাশ রায় চৌধুরী,খাদ্য দফতরের আধিকারিক।তিনি নির্দেশ দেয় রেশনে কোন মতে খারাপ চাল দেওয়া যাবে না।জেলায় ইতি মধ্যে বেশ কিছু খারাপ চাল পাল্টে দেওয়া হয়েছে।আরো কিছু চাল ল্যাবে পাঠানো হয়েছে। এই ধরনের চালের অভিযোগ পেয়ে ডিলার ও জেলা খাদ্যদফতরের আধিকারিকদের ধমক দেন।এই ধরনের নিম্ন মানের চাল আটা দেওয়া হলে তার ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি ওজনের দিকেও দেখা হবে বলে তিনি বলে যান।এদিন তিনি আরো এবার থেকে ব্লক প্রশাসনের মাধ্যমে রেশন কার্ড দেওয়ার ব্যবস্থা করা হবে।পাশাপাশি যারা প্রকৃত ২ টাকা চাল পাওয়ার যোগ্য তাদের দিতে হবে।এখানে যেন বড়লোক দের সুবিধা না দেওয়া হয় সেই বিষয় দেখতে হবে।এদিনের বৈঠকে বেশ কিছু নির্দেশ দিয়ে গিয়েছেন খাদ্য মন্ত্রী জোতিপ্রিয় মল্লিক।এখন দেখার উপভোক্তারা কতদিন গুণগত মানের রেশনের দ্রব পায়।

No comments:

Post a Comment

Post Top Ad