চাঁদনী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর শহরের হাতারমাঠ এলাকায় অবস্থিত রুরাল ইন্ডিয়া সেল্ফ হেল্ফ ইন্সটিউট নামে একটি মাইক্রো ফাইনান্স সংস্থার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলো কয়েকটি সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক। আক্রান্ত সাংবাদিকরা হলেন শুভব্রত কুন্ডু, নিতাই রক্ষিত, ওযারেশ আলী।
জানা গেছে, নারায়নগড় এলাকার বেশ কয়েকজন বেকার যুবক যুবতীদের ঋন দেওয়ার কথা জানিয়ে ছিলেন রুরাল ইন্ডিয়া সেল্ফ হেল্ফ ইনস্টিটিউটের এক এজেন্ট। তার জন্য সেইসব যুবক যুবতীদের কাছ থেকে দফায় দফায় ৮ হাজার টাকা নিয়েছিল ঐ সংস্থা বলে অভিযোগ। আজ তাদের ঋন দেওয়া হবে বলে অফিসে ডাকা হয়েছিল। কিন্তু অফিসে এসে তারা জানতে পারেন সমস্ত ব্যাপারটি ভুয়ো।
এরপরই তারা কয়েকটি সংবাদ মাধ্যমকে বিষয়টি জানালে, সেইসব সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করতে এলাকায় যায়। সংবাদ সংগ্রহ করার সময় সংস্থার কর্মী সহ বেশকিছু এলাকাবাসী তাদের বাধা দেয় এবং মারধর করে। মারধরের ফলে আহত হয় ৩ জন সাংবাদিক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতওয়ালি থানার পুলিশ। আহত সাংবাদিকদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। ঘটনার পর ঐ সংস্থার কর্নধার প্রদ্যুত পাহাড়ীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অন্যদিকে সাংবাদিকদের উপর আক্রমন কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে মেদিনীপুর প্রেস ক্লাব। উল্লেখ্য, আক্রমনকারীদের মধ্যে একজন নিজেকে পুলিশকর্মী বলেও দাবি করেন।

No comments:
Post a Comment