ইচ্ছেকৃত ভাবে জঙ্গলে লাগানো আগুন এবার গ্রাস করলো মানুষের বসত বাড়িকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 March 2018

ইচ্ছেকৃত ভাবে জঙ্গলে লাগানো আগুন এবার গ্রাস করলো মানুষের বসত বাড়িকে




চাঁদনী,শালবনি: শালবনি সহ বিভিন্ন জঙ্গলে হাতি ও বাঘ এর আক্রমন থেকে বাঁচতে  জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় বিভিন্ন জঙ্গলে আগুন লাগিয়েদেওয়ার প্রবণতা কতখানি বিপদজনক  হতে পারে তা বোঝাগেল শালবনি ব্লকের মাহতাপুর গ্রামের ঘটনা।


শীতের মরসুম পার হওয়ার পর পাতাঝরার মরসুম পড়তেই জঙ্গলের পড়েথাকে শুকনো পাতায় আগুন লাগানোর ফলে বনের বাস্তুতন্ত্র ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয় , এই নিয়ে বনদপ্তর সহ সরকারি বিভিন্ন দপ্তর এবং কিছু সেচ্ছাসেবী সংস্থা বার বার বিভিন্ন ভাবে প্রচার চালাচ্ছেন, তা সত্ত্বেও বাঘ তাড়ানো সহ বিভিন্ন অজুহাতে কিছু অবিবেচক মানুষ  শুকনো জঙ্গলে আগুন লাগিয়ে দিচ্ছেন , কিন্তু এতে এতদিন পর্যন্ত কেবল জাঙ্গলে বসবাসকারী প্রাণীদেরই বাসস্থান পুড়ছিল , কিন্তু আজকের ঘটনায় সেই আগুন পৌঁছে গেল জাঙ্গলের পার্শবর্তী গ্রামের মানুষের বাড়িতে।


মঙ্গলবার  দুপুরের ঘটনা শালবনি ব্লকার মাহতাপুর গ্রামের দাসপাড়াতে , জঙ্গলের আগুন ধীরে ধীরে প্রথমে গ্রাস করে গ্রামের পাশের মানুষের লাগানো উক্যালিপ্টাস ও বাঁশ বাগানে এবং তারপর গ্রামের পশুপতি দাস এবং যামিনী অধকারীর খড়ের বাড়িতে আগুন লেগে যায় , বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে , গ্রামের মানুষই আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়েন , সাবমার্সিবল এবং মিনি ডিপটিউঅয়েল চালিয়ে বালতি দিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন এলাকায় চাঞ্চল্য।

No comments:

Post a Comment

Post Top Ad