আসানসোল: জামুড়িয়ার হিজলগড়া গ্রাম পঞ্চায়েতের অজয় নদীর তীরবর্তী লালবাজার গ্রামে ৪টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টরকে আটক করা হয়৷প্রশাসনের বিজ্ঞপ্তিকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে অবৈধ বালির কারবার চলছিল বলে খবর৷শেষ পর্যন্ত বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বিডিও এবং বিএলআরও দপ্তর থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বালি বোঝাই ওই চারটি ট্রাক্টরকে আটক করা হয়৷
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিডিও অনুপম চক্রবর্তী,বি.এল.আর.ও গুলাল মির্জা,গ্রাম পঞ্চায়েতের সহকারি সভাপতি উদীপ সিং মহাশয়৷ বালি গাড়িগুলিকে আটক করে জামুড়িয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷


No comments:
Post a Comment