বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তারপর বিয়ে করতে অস্বীকার। এর জেরে লজ্জায় আত্মঘাতী হল উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী। ঘটনাটির পোলবা থানার অন্তর্গত রাজহাট দিল্লি রোড উত্তর চার্চ এলাকার। মৃত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুনীতা দাস(১৮)। অভিযুক্ত প্রেমিকের নাম সোনু যাদব(২৫)।
সোনু আদতে বিহারের বাসিন্দা হলেও ছোট বেলা থেকে পোলবা থানার অন্তর্গত দিল্লি রোড রাজহাট মোড়ে থাকত। বছর তিনেক ধরে সোনুর সাথে সুনীতার প্রেম হয়। সুনীতার পরিবারের বক্তব্য তাঁদের মধ্যে সহবাস হয়েছিল। প্রথম দিকে সোনু বিয়ে করার কথা বলে পরে আপত্তি করে। সম্প্রতি তা
নিয়ে দু জনের মধ্যে বচসা হয় । সুনীতাকে, সোনু মারধর করে বলেও অভিযোগ। অভিযোগ গত বুধবার সুনিতার সাথে সোনুর মোবাইল ফোনে মেসেজ চালাচালি হয় । যেখানে সুনীতা বাড়াবাড়ি করলে সোনুর কাছে থাকা সনি তাঁর কিছু অশ্লীল ছবি নেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় । পাশাপাশি সেই ম্যাসেজের মাধ্যমে সুনীতাকে মরে যেতে বলে সোনু। এর পরই রাত ৮টা নাগাদ সুনিতা বাড়িতে থাকা ঘাস মারার ওষুধ খেযে নেয। প্রথমে কেউ বুঝতে না পারলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাত এগারোটা নাগাদ সুনিতাকে তার পরিবারের লোকজন এর চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে। গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ চুঁচুড়া হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করে সুনীতা। পাঁচ পোলবা থানায় সুনীতাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয় সোনুর বিরুদ্ধে। সুনীতার বাবা দেবকুমার দাস অভিযোগ দায়ের করেন।

No comments:
Post a Comment