কলকাতা ডেস্ক, ১২ মার্চ : চুঁচুড়ায় একটি অনুষ্ঠান করতে যাওয়ার পথে শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালককে অপহরন করার চেষ্টার অভিযোগ উঠল। সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার বৈদ্যবাটির দিল্লী রোড সংলগ্ন দীর্ঘাঙীর মোড়ে। যদিও পুলিশের তৎপরতায় ভদ্রেশ্বর থানার বিঘাটীর কাছ থেকে শ্রীরামপুর ও ভদ্রেশ্বর থানার পুলিশ অক্ষত অবস্থায় গাড়ির চালক রাজা দাস ও গাড়িটিকে উদ্ধার করে। যদিও অপহরনকারীরা পালিয়ে গিয়েছে। এই ঘটনায় গাড়ির চালক শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে খবর মিলেছে। ঘটনার তদন্তে নেমেছে শ্রীরামপুর থানার পুলিশ।
প্রাথমিক ভাবে পুলিশ মনে করছেন, গাড়ির কোন ঋণ বকেয়া ছিল। সেই কারনে রিকোভারি এজেন্টরা এই কান্ড ঘটিয়ে থাকতে পারে। এই ঘটনায় অপহরন ও ছিনতাইয়ের মামলা রজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

No comments:
Post a Comment