স্নেহা চক্রবর্তী, বীরভূম: মদ্যপের বিশৃঙ্খলার প্রতিবাদে আক্রান্ত এক প্রতিবাদী মাধ্যমিক পরীক্ষার্থী। আক্রান্ত প্রতিবাদীর পরিবারও। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে বীরভূমের সিউরি থানার হাটজন বাজারে। অভিযোগের পরেই পুলিশ গ্রেফতার করেছে এক অভিযুক্ত উত্তম মন্ডল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,বৃহস্পতিবার দোল উৎসব উপলক্ষে হাটজনবাজারের দাস পাড়ায় কয়েক জন যুবক মদ্যপান করছিলো। পাশাপাশি চলছিলো অশ্রাব্য গালিগালাজ ও চিৎকার। পাশের বাড়িতে পড়াশুনা করছিলো এবছর মাধ্যমিক এক পরীক্ষার্থী। পড়াশুনায় অসুবিধা হচ্ছে বলে ওই পরীক্ষার্থীর বাবা তাদের বারণ করে .বাবার সাথে তাদের ঝামেলা দেখে ওই ছাত্রী তার বাবার সাথে সেও প্রতিবাদ করে। এর ওর ওই ছাত্রী ও তার বাবাকে বাঁশ লাঠি দিয়ে মারধোর করে বলে অভিযোগ। পরিবারের অন্য সদস্যরাও গেলে তাদের মারধোর করে পালিয়ে যায়। আহত ওই ছাত্রীর মাথা ফেঁটে যায়। ওই ছাত্রী সহ অনান্য আহতরা সিউরি হাসপাতাল গিয়ে চিকিৎসা করেন। শুক্রবার সিউরি থানায় অভিযোগ করার পর উত্তম মন্ডল বলে এক যুবককে গ্রেফতার করে। মূল অভিযুক্ত বিষ্ণু দাস এখনো ফেরার .এই ঘটনায় আতঙ্কিত ওই ছাত্রীর পরিবার।

No comments:
Post a Comment