ছেলের হাতে খুন মা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 2 March 2018

ছেলের হাতে খুন মা


স্নেহা চক্রবর্তী:ছেলের হাতে খুন মা।মৃত মায়ের নাম জেহেনারা বিবি।অভিযুক্ত ছেলের নাম জসীমউদ্দীন শেখ।ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রজতপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মানসিক ভারসাম্য ছেলে জসীমউদ্দীন প্রায় সময় মা বাবাকে বিভিন্ন কারনে মারধর করতো।এমন কি মাঝে মাঝে টাকা পয়সা চাইলে না পেলেও মারধর করতো।বৃহস্পতিবার বিকালে টাকা পয়সা নিয়ে মায়ের সাথে বচসা হয়েছিলো।এর পরেই হাতের কাছে থাকা কাটারি নিয়ে মায়ের উপর চড়াও হয়।মাকে ওই কাটারি দিয়ে কুপিয়ে ইট দিয়ে থেঁতলে খুন করার চেষ্টা করে ছেলে।মায়ের চিত্কারে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে যায় জাহেনারা বিবিকে।সেখান থেকে রাতে বর্ধমান মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যায়।এর পরেই পরিবারের নেমে আসে শোকের ছায়া।রবিবার গ্রামে মৃত দেহ নিয়ে আসা হয়।যদিও ছেলের বিরুদ্ধে পরিবারের তরফ থেকে কোন অভিযোগ না করলেও বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।অভিযুক্ত জসীমউদ্দীন শেখ পলাতক।

No comments:

Post a Comment

Post Top Ad