ব্রেকিং: পনের দাবিতে গৃহবধূ নির্যাতন!বেধড়ক মার দাদাকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 12 March 2018

ব্রেকিং: পনের দাবিতে গৃহবধূ নির্যাতন!বেধড়ক মার দাদাকে




আসানসোল: পণের দাবিতে গৃহবধূ নির্যাতন বেধড়ক মার খেল বধূর দাদা। ঘটনাটি হীরাপুর থানার অন্তর্গত নিউটাউনের গ্রীনভ্যালি এলাকার৷২০১৫সালের ৬ই ডিসেম্বর রাণীগঞ্জের ইন্দ্রপ্রস্থ এলাকার তারানাথ মাঝির মেয়ে মিতালি মাঝির সাথে নিউটাউন নিবাসী বিপ্লব মাঝির বিয়ে হয়৷

 অভিযোগ, বিয়ের সময় ৪লক্ষ টাকা ও ১৫ভরি গহনা দেওয়া হয়৷তার পরেও বিভিন্ন কারনে মিতালির শ্বশুর বাড়িতে অশান্তি লেগেই থাকতো৷মিতালির বক্তব্য অনুসারে তার উপর ননদ টুম্পা ও শাশুড়ি মীরা মাঝি হামেশাই অত্যাচার চালাতো৷ এমনকি তার স্বামীও৷মাঝে মধ্যেই তারা নতুন ফ্ল্যাট কিনে দেওয়া সহ আরো টাকা পয়সার দাবি করতো মিতালির কাছে৷
যাতে মিতালি তার বাবার কাছ থেকে অর্থ এনে দেয়৷এমনকি মিতালির অভিযোগ স্বামী প্রতি রাতে মদ্যপ অবস্থায়  তার উপর অত্যাচার করতো৷এরপর মিতালির অন্তঃসত্ত্বা হলে  ৭মাস আগে মিতালিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়৷এবং মিতালি ও তার বাবার বাড়ির সাথে আর কোনো যোগাযোগ রাখা হয়না৷মিতালি বাবার বাড়িতে সন্তান প্রসব করার পরেও শ্বশুর বাড়ি থেকে কেউ দেখতে ও আনতে না যাওয়ায় রবিবার দুপুরে মিতালিকে শ্বশুর বাড়িতে রাখতে আসে মিতালির বাবা জেঠতুতো দাদা ও দিদিরা৷
তাদের সামনেই মিতালির উপর অত্যাচার চালানোয়,তার প্রতিবাদ করলে জেঠতুতো দাদাকে বেধড়ক মারধর করা হয় এবং মিতালিদের ঘর থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করা হয়৷জেঠতুতো দাদা কার্তিক গুরুতর আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি৷পাশাপাশি মিতালির পরিবার হীরাপুর থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করতে যায়৷তবে মিতালির সর্বশেষ বক্তব্য তার স্বামী বিপ্লবের সাথে অন্য মেয়ের সম্পর্ক থাকতে পারে৷বিপ্লব বর্তমানে সেল ইস্কো তে কর্মরত ও আই এন টি ইউসির সদস্য৷

No comments:

Post a Comment

Post Top Ad