গৌরব দেবনাথ, বনগাঁ: স্ত্রীকে বাথরূমে আটকে গাঁয়ে আগুন স্বামীর, প্রতিবেশী দের চেষ্টায় হাসপাতালে গৃহবধূ। ঘটনাটি বনগাঁ থানার শিমুলতলা চামরাগুটি এলাকার। প্রতিবেশী লোকজনের অভিযোগ গৃহবধু আল্লাদী ঠিকাদার ৩৩ ও স্বামী উত্তম ঠিকাদেরের ভেতর বৃহস্পতিবার সকাল থেকেই অশান্তি চলছিল। রাতে হঠাৎ গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা দেখে বাথরুমে জ্বলন্ত অবস্থায় ছটপট করছে ওই গৃহবধু। এবং বাড়িতে থাকা শ্বশুর শ্বাশুরি বাইরে থেকে তালা দিয়ে রাখে স্বামী উত্তম।
প্রতিবেশী স্থানীয় লোকজনের আরো অভিযোগ যে,গৃহবধুকে গাঁয়ে আগুন দিয়ে পালিয়ে যায় স্বামী। তার পরেই চিৎকার শুনে স্থানীয় লোকজন বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। এই মুহুর্তে গৃহবধু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কলকাতার হাসপাতালে। স্থানীয় সুত্রে জানা গেছে গৃহবধুর বাপের বাড়ি বর্ধমান জেলায়। এই ঘটনায় রাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পর থেকে স্বামী উত্তম ঠিকাদার পলাতক।

No comments:
Post a Comment