ফের ভারত বাংলাদেশ সীমান্তে সোনা উদ্ধার। বৃহস্পতিবার বাগদা বয়রা সলক ক্যাম্পের ২৩ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের। সেই মতো সীমান্তে নজর দারি বাড়িয়ে দেয় ২৩ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফরা। এক যুবককে দেখে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য কাছে যেতেই যুবকের হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ থেকে উদ্ধার হয় সাতটি সোনার বাট। যার ওজন ১কেজি ১৬৩ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।
শুক্রবার দুপুরে পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দেয় উদ্ধার হওয়া সোনা।

No comments:
Post a Comment