বাপের বাড়িতেই স্বামীর হাতে ছুরিকাহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রবিবার। সাত মাস আগে গুপি হেমব্রমের সঙ্গে বিয়ে হয়েছিল মমতা সোরেনের।
মমতার পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকেই দুজনের মধ্যে মানসিক অশান্তি লেগে থাকত। সম্প্রতি বাপের বাড়ি চলে যান মমতা। এরপর রবিবার বিকেলে স্ত্রীর সঙ্গে দেখা করার অছিলায় শ্বশুরবাড়িতে যায় গুপি। সেখানেই কিছুক্ষণ বাদানুবাদের পর মমতার পেটে ছুরি ঢুকিয়ে দেয় গুপি বলে অভিযোগ। রক্তাক্ত মমতা লুটিয়ে পড়লে সেখান থেকে চম্পট দেয় গুপি। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মমতাকে। রায়গঞ্জ থানায় গুপির নামে অভিযোগ দায়ের করেছে মমতার পরিবার। পলাতক গুপির খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ।

No comments:
Post a Comment