বিজেপি তারকা তথা দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের উপর পুলিশের মিথ্যা মামলা। বৃহস্পতিবার পুলিশের লাগানো মিথ্যা মামলার জামিন পেলেন জয়।জামিন পাওয়ার পর জয় জানিয়েছেন, কয়েক বছর আগে জয় বন্দ্যোপাধ্যায় আমতায় এক জনসভা করতে যান, সেখানে এক তরুণীকে ধর্ষণ করা হয়েছিল তারই প্রতিবাদে আমতা থানাতে ডেপুটেশন জমা দিতে যান বিজেপি নেতা জয় সহ কর্মী সমর্থকরা। তাঁর দাবী, ওইদিন যাওয়ার সময় রাস্তায় দুই তৃণমূল আশ্রিত সিভিক পুলিশ তাঁর দিকে তাঁক করেছিল। ডেপুটেশন জমা দেওয়ার ঘটনাস্থলে উলুবেড়িয়া আদালতে ওই দুই সিভিক পুলিশ জয় বন্দ্যোপাধ্যায়ের বুকে সজোরে দুটি লাথি মারে। ঘটনাস্থলেই জয় বাবু অজ্ঞান হয়ে যান। এরপর তাঁর জ্ঞান ফেরে হাসপাতালে। তবে তিনি জানতেন না ওই দুই সিভিকের আসল উদ্দেশ্য কি ছিল? অথচ এর পিছনে যে তৃণমূল দায়ী তা স্পষ্ট দাবী জয়ের। জয় বলেন, তৃণমূল ক্ষমতা আসার আগে তিনি তৃণমূলে ছিলেন, তখন তাঁর প্রাক্তন স্ত্রীও তৃণমূল করতেন আর সূত্রপাতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর ভালোই যাওয়া আসা ছিল। আর যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন তখন তার আসল চেহারা দেখতে পেয়ে তিনি দল ছাড়লেন। তখনই জয় বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন খারাপ!
জয়ের আরো দাবী, তাঁর ঘর ভাঙ্গার আসল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দল ছেড়ে ছিলেন বলে আজ তাঁকে বাংলা ছবি, যাত্রা করতে দেওয়া হয় না।
জয় বলেন, এত বছর পর দুইদিন আগে হঠাৎ নিউ আলিপুর থানার বড়বাবু তাঁকে ফোন করে জানান, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, ১৮৮, ৩৫৩, ১৮৬, ৩৩২, ৫০৬, ১২০, ৩৪ আইপিসি ধারাতে মামলা করা হয়েছে।তাঁর বিরুদ্ধে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে এক পুলিশকে দিয়ে। যারা কিনা এখন তৃণমূলের দলের লোক হয়ে গেছে।তবে হঠাৎ তাঁর বিরুদ্ধে এরকম মামলায় হতবাক জয়। তাঁকে বলা হয় এর মধ্যে জামিন না নিলে, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে। এরপরই নড়েচড়ে বসেন তিনি তাঁর ব্যক্তিগত আইনজীবীকে দিয়ে কোর্টে আসেন। বৃহস্পতিবার তিনি নিজেকে এই মিথ্যা মামলা থেকে মুক্ত করেন।
পাশাপাশি জয় বলেন, তৃণমূলের তাঁর প্রতি এত রাগের কারণ একটাই, তিনি বিজেপি করেন। তাঁর হাত ধরে বিপুল সংখ্যক তৃণমূল, সিপিএম, কংগ্রেসের কর্মী,নেতা, সমর্থকরা গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন। তাঁর জনসভাতে হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে।তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই জেনে গেছেন আসন্ন নির্বাচনে তাঁর চলে যাওয়ার সময় হয়ে গেছে। বীরভূমে জয় বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন আর সেখানে কিভাবে তাঁকে পরাজিত করা হয়েছিল তা কারোর জানতে বাকি নেই।মাঠে তৃণমূল একাই খেলে, একাই গোল দিয়ে জিতেছে বলে তৃণমূলকে ব্যঙ্গ জয়ের।


No comments:
Post a Comment