বোমায় হাত ক্ষোয়ালো তৃণমূল কর্মী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 March 2018

বোমায় হাত ক্ষোয়ালো তৃণমূল কর্মী



স্নেহা চক্রবর্তী, বীরভূম: দুষ্কৃতিদের ছোড়া বোমায়  হাত ক্ষোয়ালো তৃণমূল কর্মী। আহত ওই কর্মীর নাম আহাদুল শেখ। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার দুর্গপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার বিকালে বাইকে বাড়ি ফিরছিলো আহাদুল সেখ নামে এক তৃণমূল কর্মী। দুর্গপুর গ্রামের কাছে কয়েকজন দুষ্কৃতি তাকে লক্ষ করে বোমা মারে। বোমার আঘাতে লুটিয়ে পড়ে আহাদুল। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বোলপুর সিয়ান হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিত্সকরা  বর্ধমান মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করে। এলাকায় উত্তেজনা থাকায় লাভপুর থানা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠীদ্বন্দ্ব বা কোনো ব্যবসায়ী শত্রুতা আছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad