শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙ্গা নিয়ে সরব হলেন বিজেপির দাপুটে নেতা জয় বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, দেশকে ভাগ করেছিল নেহেরু। আর পাকিস্তানকে ভাগ করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার কলকাতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুর্তি শুদ্ধিকরন অনুষ্ঠানে দাঁড়িয়ে একথাই বললেন বিজেপির রাজ্যনেতা জয় বন্দ্যোপাধ্যায়।
এদিন জয় বলেন, শ্যামাপ্রসাদ প্রথম ভবানীপুর থেকে পার্লামেন্টে যায়। শ্যামাপ্রসাদ পার্লামেন্টে দাড়ালে নেহেরু ও তাঁর দলবল কেঁপে যেত। শ্যামাপ্রসাদের মৃত্যু আজ অবধি রহস্য হয়ে রয়েছে। বিধানচন্দ্র রায়ও শ্যামাপ্রসাদের মৃত্যু নিয়ে তদন্তের দাবী জানিয়েছেন। কিন্তু তাঁর মৃত্যুর তদন্ত আজ পর্যন্ত হয়নি।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার আমার মনে হয়েছে, আমার আত্মীয় বিয়োগ হয়েছে। তাই আমি তিন দিনের অসৌজ পালন করেছি। আমি চুল দাঁড়ি কাটিনি। এদিন ক্ষুদ্ধ জয় বলেন, কেওড়াতলা শশ্মানের কাছে তৃণমূল কর্মীরা সিপিএমের কায়দায় যেভাবে আমাদের মারধর করল। সব হিসেব গেরুয়া খাতায় তোলা হয়ে গেল। জয় বন্দ্যোপাধ্যায় মুখে না বললেও তাঁর কথাতে স্পষ্ট ক্ষমতায় শুধু আসার অপেক্ষায়, সব হিসেব সুদে আসলে শোধ করবেন তারা।




No comments:
Post a Comment