শনিবার রোগী পরিসেবার উন্নয়নের ক্ষেত্রে আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয় ৷এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক,এডিডিএর চেয়ারম্যান তাপস ব্যানার্জী,আসানসোল পুরসভার চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী,হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস সহ আরো অনেকে৷
এদিনের এই বৈঠকে মূলত ব্ল্যাডব্যাঙ্কের বিসিএসইউ ইউনিট,ট্রমা সেন্টার ইউনিট,সুপারস্পেশালিটি হাসপাতাল পরিসেবার উন্নয়ন,এমসিএইচ হাব,ব্রীজ কোর্স,এমারজেন্সি থেকে এসএসএইচ ইউনিটের রাস্তা সম্প্রসারনের বিষয় গুলি আলোচনা করা হয়৷


No comments:
Post a Comment