গুটি সাজানো: গেরুয়ার নজরে মথুয়া ভোটব্যাঙ্ক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 March 2018

গুটি সাজানো: গেরুয়ার নজরে মথুয়া ভোটব্যাঙ্ক







আসন্ন পঞ্চায়েত নির্বাচনই না ছক্কা মেরে দেয়। ক্লিন ব্লোড না হয়ে যায় তৃণমূল। পাখির চোখ আসন্ন নির্বাচন। বিভিন্ন মহলে কানাঘুষো তো লেগেই রয়েছে। তবে ভোটের ফলাফল না জানা অবস্থায় 'নো কমেন্ট' বলাই ভালো।
এপ্রিলে আসছে বিজেপি চাণক্য অমিত শাহ, পাখির চোখ পশ্চিমবঙ্গ। বাকিতো মাত্র তিনটে রাজ্য।দাবার গুটি সাজাতে ব্যস্ত দলের কর্মীরা,কি করবে স্বপ্নে তো পদ ভাসছে!হারানো কি যায় সেটা?
বিজেপির নজরে যে মথুয়া ভোট ব্যাঙ্কও রয়েছে ।সেটা কার্যত বলাই যায় ।বুধবার থেকে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে সুরু হয়েছে মথুয়া ধর্ম মহামেলা । আর বুধবার বিকালেই ঠাকুর বাড়ির বরমা বিনাপানী ঠাকুরের আশির্বাদ নিতে ছুটে এলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী ,সঙ্গে ছিলেন বিজেপির জেলার নেতা কর্মীরাও ।সামনেই পঞ্চায়েত নির্বাচন তার আগেই লকেটের ঠাকুর বাড়ি আসা নিয়ে সুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা ।


  মূলত হরি চাঁদ ঠাকুরের আবির্ভাব তিথী উপলক্ষে এই মেলার আয়জন ।প্রতি বছরের ন্যায় এবছরেও মধু কৃষ্ণা ত্রয়দশী তিথীতে এই মেলা হয়ে থাকে ।মেলা  উপলক্ষে কয়েক লক্ষ মথুয়া ভক্ত ও পূর্নার্থীদের ভীড় উপছে পরে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ।১৯৪৮ সাল থেকে এখানে মেলা সুরু হলেও ।এর বহু আগে থেকে বাংলাদেশের ওড়াকান্দিতে এই মথুয়া ধর্ম মহামেলার সূচনা হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad