জয় দিয়ে আই লীগ সেকেন্ড ডিভিশনে তাদের যাত্রা শুরু করল মহামেডান স্পোর্টিং ক্লাব । বারাসত স্টেডিয়ামে বুধবার জামশেদপুর ফুটবল ক্লাব (রিসার্ভস ) কে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট ঘরে তুলে নিল মহামেডান ।প্রথমার্ধে দু গোলে এগিয়ে থাকা মহামেডান খেলার শেষদিকে একটি গোল হজম করলে বেশ কিছু শ্বাসরোধকারী মুহূর্ত কাটাতে হয় মহামেডান সমর্থকদের ।বক্সে রাইসেন হাঁসদার লম্বা থ্রো ইন উড়ে এলেই কাঁপছিল মহামেডান ডিফেন্স । এমনই এক থ্রো থেকে হেড করে ৮৫ মিনিটে ব্যবধান কমান বিজয় কুমার । কোচ বিশ্বজিত ভট্টাচার্য অবশ্য জানালেন , রোদের জন্য এরিয়াল বল ভালো করে দেখা যাচ্ছিল না শেষদিকে । তবে মহামেডান শুরু থেকে প্রাধাণ্য নিয়েই খেলছিল । ম্যান অফ দি ম্যাচ জিতেন মুর্মুকে নির্বাচিত করা হলেও সবচেয়ে চোখে পড়ছিলেন তীর্থঙ্কর সরকার ।যথেষ্ট সচল ছিলেন অঙ্কিত ,দেবাশিষ প্রধান । ফলে টি এফ এ র অনূর্ধ্ব বাইশের নয়জন খেলোয়াড়কে নিয়ে গড়া জামশেদপুর খেই হারিয়ে ফেলে ।
এরই মধ্যে ৩৪ মিনিটে প্রথম গোল চো -জিতেন -দেবাশিষের ত্রিমুখী বোঝাপড়ায় ।ডান পায়ে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন দেবাশীষ । ৪২ মিনিটে তীর্থঙ্করের ডিস্ট্রিবিউশন থেকে হেড করে জীতেনের গোল । পর মুহূর্তেই জামশেদপুরের আক্রমণভাগের প্লেয়ারের হেড রাইসেনের থ্রো থেকে । অন্তরায় ক্রসবার। শেষের দিকে এরকম অনেক আক্রমণ উঠে আসলে বাধ্য হয়ে ডিফেন্স মেরামতিতে ইচে কে নামাতে হয় বিশ্বজিত কে । অবশ্য এই বিক্ষিপ্ত মুহূর্তগুলি বাদ দিলে মহামেডান আটটি গোলের সুযোগ পায় যা হেলায় নষ্ট করেন জিতেন রা ।ফলে সতেরো তারিখের আগামী ম্যাচের আগে মহামেডানের থেকেই গেল কিছু আশংকা।

No comments:
Post a Comment