ধোঁয়াশাঃ ভিন রাজ্যে মৃত বাংলার যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 March 2018

ধোঁয়াশাঃ ভিন রাজ্যে মৃত বাংলার যুবক



স্নেহা চক্রবর্তী, বীরভূম: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হলো বীরভূমের এক শ্রমিকের।মৃত শ্রমিকের নাম সেলিম সুমন জামিল (৩০)বাড়ি বীরভূমের মল্লারপুর থানার কানাচি গ্রামে।ঘটনাটি ঘটেছে গত রবিবার মুম্বইয়ে মোমরা এলাকায়।মঙ্গলবার দুপুরে মৃতদেহ গ্রামে আসলে শোকের ছায়া নেমে আসে।

পরিবার সূত্রে জানাগিয়েছে,কয়েক মাস আগে বাড়তি আয়ের খোঁজে গ্রাম ছেড়ে মুম্বই গিয়েছিলো রাজমিস্ত্রির কাজে।রবিবার মোমরা এলাকার এক ছয়তলা আবাসনের কাজ করছিলো সুমন।সেই সময় অসাবধানতায় ছাদ থেকে নিচে পড়ে যায়।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সক .এই খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।মৃত দেহ ময়না তদন্ত করে সোমবার রাতের বিমানে নিয়ে আসা হয় কলকাতায়।সেখান থেকে সোমবার দুপুরে মৃতদেহ গ্রামে আনা হয়।মৃত দেহ ময়না তদন্ত করে,তদন্ত শুরু করেছে মোমরা স্থানীয় থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad