মগরা হাটে খুন যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 March 2018

মগরা হাটে খুন যুবক


মৃন্ময় নস্কর: শুক্রবার সকালে বাড়িতে  দশ হাজার টাকা নিয়ে বন্ধুর সঙ্গে কলকাতায় বের হয়। নিজের ব্যবসার জন্য মালপত্র কিনতে। যাওয়ার সময় বাড়িতে বলে যায় যে প্রথমে কলকাতায় কিছুক্ষন ঘুরে মাল কিনে বাড়ি ফিরবে কিন্তু আর বাড়ি ফেরা হলো না মগরাহাট থানার বাঁকীপুর গ্রামের বাসিন্দা জহুরোল ঘরামি (২৫)। শনিবার ভোররাতে বাড়ি থেকে কিছুদূরে রাস্তার পাশে থেকে জহুরোল ঘরামির মৃতদেহ উদ্ধার হয়।

মৃত জহুরোল ঘরামির মা সেরিনা বিবির অভিযোগ, আমদের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে গন্ডগোল হচ্ছে। আমাদের উপর নানান ভাবে অত্যাচার করছে। সেই ভয়ে আমাদের নিজের বাড়ি বিলেন্দপুর সেখানে অত্যাচারের জন্য চলে এসে বাঁকীপুর গ্রামে জামাইয়ের বাড়িতে আছি। তবুও নানান সময় আমাদের হুমকি দেয় ওরা। আমরা গরীব সেজন্য কিছু করতে পারিনি ওরা প্রভাবশালী। সেজন্য অত্যাচার চালায়। গতকাল সকালে আমার ছোট ছেলে জহুরোল নিজের ব্যাবসার জন্য মাল কিনতে কলকাতায় যায় রাতে বাড়ি ফেরেনি আমরা অনেক খোঁজ করি কোথাও পাইনি। ভোরের দিকে তার মৃত্যুসংবাদ পাই।

No comments:

Post a Comment

Post Top Ad