ফের তৃণমূলে ভাঙন। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এই ভাঙন দেখা গেল। শনিবার প্রায় ৪০০ জন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করলেন। দুর্গাগোবিন্দপুর এলাকার প্রাক্তন উপপ্রধান হেমন্ত জানার নেতৃত্বে কর্মীরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
যোগদানের পর হেমন্তবাবু বললেন, “এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল অব্যাহত। তা রুখতে এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমরা বিজেপি-তে যোগদান করেছি।” আর অভিজিৎ দাস বলেন, “যে হারে কর্মীরা তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করছে, তাতে পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া ঝড় বইবে।”

No comments:
Post a Comment