রামনবমীর প্রাক্কালে কেন্দ্রকে কটাক্ষ মন্ত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 March 2018

রামনবমীর প্রাক্কালে কেন্দ্রকে কটাক্ষ মন্ত্রীর




শনিবার সকালে আসানসোল পৌরনিগমে আসানসোল শিল্পাঞ্চলের মহাবীর আখড়া কমিটিদের অনুদান অনুষ্ঠান আয়োজিত হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক,এ ডি ডি এর চেয়ারম্যান তাপস ব্যানার্জী,পৌরনিগমের মেয়র জীতেন্দ্র তিওয়ারী,পুলিশ আধিকারিকবৃন্দ এবং বিভিন্ন আখড়া কমিটির সদস্যবৃন্দ। আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ১৫০ টা আখড়া কমিটিকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী মলয় ঘটক কেন্দ্র সরকারের সমালোচনা করে বলেন এদিন আসনসোল পৌরনিগম থেকে আখড়া কমিটিকে যে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা সম্পূর্ণ পোরনিগমের নিজস্ব উপার্জিত পয়সা থেকে দেওয়া হচ্ছে,নীরব মোদিদের পয়সা থেকে দেওয়া হচ্ছে না কেন্দ্র সরকার নীরব মোদির মতো বড় বড় ব্যাবসায়ীদের পয়সায় নিজেদের প্রচার করেনা,।
অন্যদিকে মেয়র জানান রামায়নে ভগবান শ্রী রামের কীর্তি আমরা ছোটবেলা থেকে শুনে আসছি,তিনি ছাড়া জগতে কিছু নাই, আজ মন্ত্রী হয়েছেন,আড্ডার চেয়ারম্যান হয়েছেন,আমি মেয়র হয়েছি সব তাঁরই কৃপায়।তিনি ছাড়া জগতে কেউ নাই।

No comments:

Post a Comment

Post Top Ad