বাসের ধাক্কায যাত্রী বোঝাই মেশিন ভ্যানে, মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 March 2018

বাসের ধাক্কায যাত্রী বোঝাই মেশিন ভ্যানে, মৃত ১

চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সঠরংয়ে বাসের ধাক্কা যাত্রী বোঝাই মেশিন ভ্যানে। মৃত এক। আহত হয়েছে ছয়জন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর এগরা রাস্তায়। আহতদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাস পলাতক।
যাত্রীবাহী বাসের সাথে মেশিনভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের আহত ৬। আহতদের স্থানিয় এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা  চলছে। মৃতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৭ বছর। শনিবার দুপুরের ঘটনাটি ঘটেছে  এগরা থানার সঠরং এলাকায়।

স্থানিয় সূত্রে জানা গেছে শনিবার ১২ টা নাগাদ মেদিনীপুর - এগরা সড়কে যাত্রী বোঝাই একটি মেশিনভ্যান এগরার দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে একটি বাস ধাক্কা মারে। যাত্রীবোঝাই মেশিনভ্যানটি উলটে যায়। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। আহতদের স্থানিয়রা উদ্ধার করে স্থানিয় হাসপাতালে চিকিৎসারর জন্য নিয়ে যায়। ঘটনায় মেদিনীপুর - এগরা সড়ক বেশকিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক  করে।

No comments:

Post a Comment

Post Top Ad