মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: নিখোঁজ হওয়া সন্তানকে ফিরে পেলো মা ,সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা মা মঙ্গলা ঢালীর । চার বছর আগে মোহন চন্দ্র নস্করের শব দাহ করতে গিয়ে ছিলো রবীন ঢালীর সিরিটি ঘাটে । তারপর থেকে রবীন ঢালী কে খুঁজে পাইনি পরিবারের লোকজন , বেহালা থানায় মিসিং ডাইরি করে, দীর্ঘদিন খোঁজাখুঁজি করেছেন কিন্তু সুরাহা কিছুই হয়নি ।রবীন ঢালীর বয়স -- ৩৫ বাড়ি , দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার উওর কাষ্ঠমহলে ।
বুধবার হুগলির খানাকুলের বাসিন্দা দেবাশিস পালের ঐকান্তিক প্রচেষ্টাই রবীন ঢালীকে নিয়ে যোগাযোগ করে খানাকুল থানা থেকে এরপর বিষ্ণুপুর থানায় যোগাযোগ করে ও বিষ্ণুপুর থানা থেকে রবীন ঢালীর পরিবারে কাছে খবর দেওয়া হলে । পরিবারের লোকজন হুগলির খানাকুল থানা থেকে রবীন ঢালীকে রাত বারোটা সময় নিয়ে আসে । রবীন ঢালীকে দেখতে পাড়া প্রতিবেশীরা ভীড় জমায়। কিন্তু রবীন ঢালী এখনো পুরোপুরি সুস্থ না । রবীন পাঁচ ভাই বোনদের মধ্য ছোট বাবা মার - ছোট সন্তান এই রবীন ঢালী ২০১৪ সালে ডিসেম্বর মাসে নয় তারিখ থেকে নিখোঁজ ছিলো ।


No comments:
Post a Comment