বিজেপির প্রতিবাদ সভা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 March 2018

বিজেপির প্রতিবাদ সভা



মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: বৃহস্পতিবার দক্ষিন ২৪ পরগনার ফলতা ব্লকের মল্লিকপুর অঞ্চলের মল্লিকপুর বাজারে বিজেপির প্রতিবাদ সভা। সভায় প্রধান বক্তা জেলা সভাপতি অভিজিত দাস ববি সহ অনন্যা বক্তা সহ সভাপতি সুফল ঘাটু অশোক বর্মন ,জয়ন্ত মাঝি, মণ্ডল সভাপতি প্রবীর মণ্ডল প্রমুখ। সারা ফলতা জুরে যে ভাবে টিএম সির সন্ত্রাস  বিজেপির সভামঞ্চ ভাঙচুর কর্মী নেতাদের মারধোর মাথা ফাটানো পুলিশ দিয়ে মিথ্যে  কেসে ফাসানোর প্রতিবাদে ও কেন্দ্রীয়  সরকারের একাধীক পরিকল্পনার টাকায় স্বজন পোষন দুর্নীতি র বিরুদ্ধে  কর্মীদের সচেতন করার আহ্বান জানানো হয় এই সভায়। সভায় টি এম সি ও সি পি আই এম থেকে শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। জেলা সভাপতি অভিজিৎ দাস ববি ,যোগদানকারী তৃণমূল ও সিপিএম সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন।আগামী পঞ্চায়েতে এক ইঞ্চি জমিও তৃণমূল কে ছাড়া হবে না বলে জানান অভিজিৎ দাস। যোগদানকারীরা বলেন ,অভিশপ্ত তৃনমূলের হাত থেকে বাঁচতে বিজেপি ছাড়া গতি নেই।

No comments:

Post a Comment

Post Top Ad