এপার বাংলায় ঘটা করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 March 2018

এপার বাংলায় ঘটা করে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন



হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৯৮তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন যথাযথ মর্যাদায় আজ দিনব্যাপী নানান কর্মসূচি পালন করেছে।


দিনের কর্মসূচি অনুযায়ী সকালে বঙ্গবন্ধুর ছাত্র জীবনের স্মৃতি-বিজড়িত মৌলানা আজাদ কলেজ (পূর্বতন ইসলামিয়া কলেজ)-এর বেকার গভর্নমেন্ট হোস্টেলে তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান-এর নেতৃত্বে উপ-হাইকমিশনের রাজনৈতিক, ক্রীড়া ও শিক্ষা, বাণিজ্য, কনস্যুলার ও প্রেস শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া উপ-হাইকমিশনের সকল কর্মচারি, কলকাতায় বাংলাদেশ বিমান, কলকাতাস্থ সোনালী ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা-কর্মচারি এবং স্থানীয় বিভিন্ন সংগঠনও বঙ্গবন্ধুর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


দিবসটি উপলক্ষে বিকেলে উপ-হাইকমিশনের আর্ট গ্যালারিতে শিশু-কিশোরদের জন্য ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এর ওপর চিত্রাঙ্কন এবং বঙ্গবন্ধুর জীবনী বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কলকাতার বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপ-হাইকমিশনের প্রাঙ্গণে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর প্রায় ৩০০টি আলোকচিত্র প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারি বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad